ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আইপিএল শেষ স্টোকসের

আইপিএলে থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চোট পেয়েছেন তিনি।


পাঞ্জাব কিংসের বিপক্ষে ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে হাতে বড় ধরনের আঘাত পান স্টোকস। পরে স্ক্যান করে দেখা গেছে হাতের একটি হাড় ভেঙে গেছে।


এ ম্যাচে ১ এক ওভার বল করে পরে আর কোন বল করতে পারেননি স্টোকস। পাঞ্জাব কিংসের দেয়া ২২২ রানের লক্ষ্যে ওপেনিংয়ে অবশ্য ব্যাট করতে নেমেছিলেন বেন স্টোকস। কিন্তু ৩ বলে ফিরেছেন ০ রান করে।


বেন স্টোকসের ইনজুরিতে বড় আঘাত পেলো রাজস্থান রয়্যালস। এর আগে ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে তারা পাচ্ছিল না আরেক ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চারকে।

ads
ads
ads

Our Facebook Page

↑